রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
গাজীপুরে বিকেএমের দিনব্যাপী প্রশিক্ষণ মজলিস আইএবি কুয়েত কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ইসলাম মুছে যাওয়ার জন্য দুনিয়াতে আসেনি: মাওলানা আরশাদ মাদানী মুসলিমদের আন্তরিকতায় মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করলেন মার্কিন তরুণ ৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক

‘সার্চ কমিটির বেশির ভাগ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে জড়িত’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সার্চ কমিটির বেশির ভাগ সদস্যই আওয়ামী লীগের সঙ্গে জড়িত অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই কমিটির কাছে নাম প্রস্তাবের প্রশ্নই আসে না।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন নাটোরের গুরুদাসপুরের এক বিএনপি নেতাকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন।

নতুন নির্বাচন কমিশন গঠনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনার পদের জন্য রাজনৈতিক দলগুলোকে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে সর্বোচ্চ ১০ জন করে যোগ্য ব্যক্তিদের নামের তালিকা জমা দিতে বলেছে সার্চ কমিটি।

রোববার রাতে সার্চ কমিটির প্রথম বৈঠকের পর মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্ম-সচিব শফিউল আজিমের সই করা একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে সাংবাদিকরা দৃষ্টি আকর্ষণ করলে বিএনপি মহাসচিব বলেন, সার্চ কমিটির বেশির ভাগই আওয়ামী লীগের সঙ্গে জড়িত। তাই নাম প্রস্তাবের প্রশ্নই উঠে না।

বিরোধী রাজনৈতিকগুলো সভা-সমাবেশের ‘স্পেস’ দেওয়া হচ্ছে না অভিযোগ করে তিনি আরও বলেন, কেবল জয়ের জন্যই নির্বাচন দেয় আওয়ামী লীগ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ