বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৮ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি চিকিৎসা শেষে আজ দেশে ফিরছেন মির্জা আব্বাস ‘ক্যানসারের কঠিন সময়ে সুরা আর-রহমানই জুগিয়েছে মানসিক শক্তি’ ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইশকে নাবি মেহফিল’ শুক্রবার নেতাকর্মীদের অন্যায়-অবিচার না করার শপথ ধর্মমন্ত্রীর ৮ ফেব্রুয়ারি সৌদি আরবে শুরু হতে পারে পবিত্র রমজান ‘জনরোষ সৃষ্টি হওয়ার আগেই গণভোটের রায় বাস্তবায়ন করুন’ জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎

লিয়াকত-প্রদীপের ডেথ রেফারেন্স হাইকোর্টে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় বিচারিক মৃত্যুদণ্ড পাওয়া বহিষ্কৃত কক্সবাজারের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশের ডেথ রেফারেন্স হাইকোর্টে এসেছে।

আজ মঙ্গলবার দুপুরে সংশ্লিষ্ট বিচারিক আদালত থেকে হাইকোর্টের ডেসপাচ শাখায় এ সব নথি আসে।

বিষয়টি নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মাদ সাইফুর রহমান। গত ৩১ জানুয়ারি বিকেলে কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করেন।

রায়ে লিয়াকত-প্রদীপকে মৃত্যুদণ্ড ও অপর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত। এ ছাড়া সাতজনকে খালাস দেয়।

গত ২০২০ সালের ৩১ জুলাই রাতে টেকনাফ মেরিন ড্রাইভ রোডের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তিনটি মামলা করে।

পরে ৫ আগস্ট কক্সবাজার আদালতে টেকনাফ থানার ৯ পুলিশের বিরুদ্ধে হত্যা মামলা করেন সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। সেখানে লিয়াকতকে এক নম্বর ও প্রদীপকে দুই নম্বর আসামি করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ