রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হিমবাহ ধসে পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে নিহত ১৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তান থেকে পাকিস্তানের একটি দূরবর্তী পাহাড়ি গিরিপথ অতিক্রম করার সময় তুষারধসে কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন।

সোমবার (৭ ফেব্রুয়ারি) এ দুর্ঘটনা ঘটে। একজন তালেবান কর্মকর্তা এ তথ্য জানান বলে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের খবরে বলা হয়েছে।

ডন জানায়, কাজের সন্ধানে বা ব্যবসার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পাহাড়ি সীমান্ত দিয়ে প্রতিদিন অসংখ্য আফগান নাগরিক অবৈধভাবে পাকিস্তানে পাড়ি জমায়।

এদিকে আফগানিস্তানের পূর্ব কুনার প্রদেশের তথ্যবিভাগের প্রধান নাজিবুল্লাহ হাসান আবদাল এএফপিকে জানিয়েছেন, উদ্ধারকর্মীরা এখনো তুষারধসের ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছেন। ইতোমধ্যে ১৯টি লাশ উদ্ধার করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ