মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

হজরত আবু বকর সিদ্দীক রা. নিজ মেয়েকে উদ্দেশ্য করে যে দুটি উপদেশ করেছিরলন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

হজরত আয়েশা রাজিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, আমি কাপড় পরিধান করেছি। অতপর আমি ঘরে চলার সময়ও কাপড়ের আঁচলের দিকে তাকাতে শুরু করেছি।

আমি আমার কাপড় ও আঁচলের দিকে তাকিয়ে ছিলাম। এমন সময় হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহু আমর কাছে এসে উপস্থিত। (কাপড়ের প্রতি আমার এমন ভালোবাসা দেখে) তিনি বলেন, ‘হে আয়েশা! তুমি কী জানো না, আল্লাহ তায়ালা এখন তোমার দিকে তাকাবেন না’। সূত্র: হিলয়াতুল আওলিয়া: খ.১, পৃ.৩৭

হজরত আয়েশা রাজিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, আমি একবার নতুন জামা পরিধান করি। আমি সেটিকে দেখে নিজের মধ্য আনন্দ অনুভব করি। (এই অবস্থা দেখে) হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, হে আয়েশা! তুমি কী দেখতেছো? নিশ্চয় আল্লাহ তায়ালা তোমাকে দেখবেন না।

আমি বললাম, কারণ কী? উত্তরে তিনি বলেন, ‘তুমি কি জানো না? কোন বান্দার মধ্যে যখন দুনিয়ার সুন্দর্যের কারণে অহংকার চলে আসে, যতোক্ষণ না সে উক্ত সুন্দর্যতাকে তার থেকে পৃথক না করে, ততোক্ষণ পর্যন্ত আল্লাহ তায়ালা তার উপর রাগ হয়ে থাকেন’।

হজরত আয়েশা রাজিয়াল্লাহু তায়ালা আনহা বলেন, আমি উক্ত কথা শুনার পর সেটিকে সাথে সাথেই খুলে সদকা করে দিই। আমার এই কাজটি দেখে হজরত আবু বকর সিদ্দীক রাজিয়াল্লাহু তায়ালা আনহু বলেন, ‘হতেপারে এই কাজটি তোমার ত্রুটি—বিচ্যুতি মোছন করে দিবে’। সূত্র: হিলয়াতুল আওলিয়া: খ.১, পৃ.৩৭

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ