শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

যে ৬ দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

৬ দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা। আগামী  ২৪ ঘন্টার মধ্যে দাবি না মানলে বেফাক ও হাইয়াতুল উলইয়ার পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে।

তাদের ছয় দফা দাবির মধ্যে অন্যতম হলো মাদ্রাসার শিক্ষক ও ছাত্রদের সাথে অশোভন আচরণকারী কমিটির সদস্য মু. ফয়সালকে স্থায়ীভাবে বহিষ্কার করা।

ছাত্রদের দাবিগুলো মাদ্রাসার মুহতামিম বরাবর পেশ করা হয়েছে। শিগগির মাদ্রাসা কর্তৃপক্ষ বৈঠকের মাধ্যমে এ বিষয়ে সিদ্ধান্ত জানাবেন বলে জানা গেছে।

যে ৬ দফা দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা:

১ জামিয়া আরাবিয়া কাসেমুল উলূম কুমিল্লার বর্তমান মজলিসে শুরা ও মজলিসে আমেলার সদস্য মু. ফয়সালকে অনতিবিলম্বে জামিয়ার মজলিসে শুরা ও আমেলাসহ সকল কমিটি থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে৷

২৷ বিগত দিনে ছাত্র ও শিক্ষকদের সাথে কৃত বেয়াদবীমূলক আচরণের জন্য সকলের সামনে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে৷

৩৷ জামিয়ার মজলিসে শুরা ও মজলিসে আমেলাসহ অন্যান্য কমিটির সদস্যরা এককভাবে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে না৷

৪৷ জামিয়ার যেকোন কমিটির সদস্য জামিয়ার ছাত্র ও শিক্ষকদের দায়িত্ব আদায়/অনাদায়ের ক্ষেত্রে সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপ করতে পারবে না৷ কোন অভিযোগ বা আপত্তি থাকলে, তা জামিয়ার মুহতামিম সাহেবকে অবহিত করবে৷

৫৷ জামিয়ার যেকোন কমিটির সদস্যগণ ছাত্র ও শিক্ষকদের যেকোনো অন্যায় বা অপরাধের কারনে ছাত্র ও শিক্ষককে কোন প্রকারের হুমকি-ধমকি, বকাঝকা ও প্রহার করতে পারবে না৷

৬৷ জামিয়ার সিসি ক্যামেরার শতভাগ নিয়ন্ত্রণ জামিয়ার মুহতামিম বা শিক্ষকদের কাছে থাকবে, বহিরাগত কারো কাছে সিসি ক্যামেরার মনিটর বা নিয়ন্ত্রণ থাকতে পারবে না৷

উপরোক্ত আমাদের দাবিগুলো যতক্ষণ পর্যন্ত মানা না হবে, ততক্ষণ আমরা মাঠ ছাড়বো না এবং বেফাক, হাইয়া ও মাদরাসার বার্ষিক পরীক্ষাসহ সকল পরীক্ষা বর্জনের ঘোষণা দিলাম৷

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ