শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

চাল, ডাল, তেল-গ্যাস ও পানিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে খাগড়াছড়ি জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।

বুধবার (২ মার্চ) সকাল ১১টায় খাগড়াছড়ি বাজারস্থ বিএনপির জেলা কার্যালয় সম্মূখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ড. এবিএম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফ হোসেন ও কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক এইচ এম রাশেদ খান।

সমাবেশ খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজা, জেলা যুবদলের সভাপতি মাহবুব আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি শাহেদ হোসেন সুমন ও খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ জেলা ও উপজেলায় পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশে প্রধান অতিথি বলেন, রাতের ভোটের দুর্নীতিবাজ সরকারকে আর সময় দেওয়া যাবে না। নিত্য প্রয়োজনীয় দ্রব্য-মূল্য বৃদ্ধিতে সাধারণ জনসাধারণের নাভিশ্বাস সৃষ্টি হয়েছে। খেটে খাওয়া, শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ অনেক কষ্টে দিন অতিবাহিত করছে। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে পরিত্রাণের লক্ষ্যে সকলকে জুলুমবাজ সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ