শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

রাজশাহীতে বেশি দামে তেল বিক্রি করায় দোকান সিলগালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীতে বেশি দামে সয়াবিন তেল বিক্রি করার অভিযোগে একটি মুদি দোকান সিলগালা করে দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ মার্চ) দুপুরে রাজশাহী নগরের উপশহর এলাকায় অভিযান চালিয়ে এ পদক্ষেপ নেয় সংস্থাটি।

এছাড়া নগরে দিনব্যাপী তেল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বেশি দামে বিক্রি করার অভিযোগে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় দপ্তরের সহকারী পরিচালক মো. হাসান-আল-মারুফ।

তিনি বলেন, ‘কয়েক দিন ধরেই নগরে সয়াবিন তেল অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ আসছিল। খবর পেয়ে বুধবার দুপুরে নগরের উপশহর নিউমার্কেট এলাকায় মেসার্স এস আলম ট্রেডার্সে যান তারা। সেখানে তাদের একজন কর্মকর্তাকে ক্রেতা সাজিয়ে দুই লিটার সয়াবিন তেল কেনা হয়। দোকানি দাম রাখেন ৩৪০ টাকা। কিন্তু সরকার নির্ধারিত সর্বোচ্চ খুচরা মূল্য ৩১৬ টাকা। এ জন্য ওই দোকান সিলগালা করা হয়েছে।’

আগামী সাত কার্যদিবসের মধ্যে দোকানমালিক এস আলমকে তাদের কার্যালয়ে এসে শুনানিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। শুনানি শেষে আইন অনুযায়ী শাস্তি নির্ধারিত হবে বলে জানান তিনি।

হাসান-আল-মারুফ আরও বলেন, একজন ভোক্তার অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা জানতে পারেন নগরের সাগরপাড়া এলাকায় রাজশাহী কিচেন বাজারে ক্রেতার কাছে সয়াবিন তেল না বিক্রি করে ফিরিয়ে দেন। পরে ওই দোকানে তিনি তার গাড়িচালককে ক্রেতা সাজিয়ে পাঠান।

ওই দোকানি আবার জানান, তার দোকানে তেল নেই। কিন্তু পরে বেলা একটার দিকে অভিযান চালিয়ে দেখা যায়, তার দোকানে পর্যাপ্ত সয়াবিন তেল রয়েছে। এ জন্য দোকানমালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া সকালে নগরের লক্ষ্মীপুর বাজারের তরিকুল মাংস ঘরকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে মাংস বিক্রি করার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারে মোড়কজাত পণ্যে সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় মারুফ স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করেন।

এ ছাড়া নগরের ঘোষপাড়া এলাকায় রাম স্টোরে তেলের মোড়কে ‘এমআরপি লেখা’ মুছে বেশি দামে বিক্রি করার অপরাধে আট হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকারের উপপরিচালক অপূর্ব অধিকারী।

হাসান-আল-মারুফ আরও বলেন, তারা ভোক্তা অধিকার নিশ্চিত করতে সার্বক্ষণিক মাঠে রয়েছেন। যেখানে বেশি দামে পণ্য বিক্রি করা হবে, তাদের আইনের আওতায় আনা হবে। এ জন্য ভোক্তাদেরও সহযোগিতা প্রয়োজন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ