বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

শিগগির আরও কয়েকটি পাটকল চালু হবে: মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিগগিরই আরও কয়েকটি বন্ধ পাটকল চালু করা হবে জানিয়ে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, এসব মিলে অবসায়ন শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবেন।

৬ মার্চ জাতীয় পাট দিবস উদযাপন নিয়ে বৃহস্পতিবার (৩ মার্চ) সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা জানান।

তিনি বলেন, সরকারি সিদ্ধান্তে রাষ্ট্রায়ত্ব পাটকলসমূহে বিরাজমান পরিস্থিতির স্থায়ী সমাধান ও পাটখাত পুনরুজ্জীবিত করতে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন ২৫টি জুট মিলে কর্মরত সকল স্থায়ী শ্রমিকের গ্রাচ্যুইটি, পিএফ, ছুটি নগদায়নসহ গোল্ডেন হ্যান্ডশেক সুবিধার মাধ্যমে চাকরি অবসায়নপূর্বক উৎপাদন কার্যক্রম ২০২০ সালের ১ জুলাই থেকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে শ্রমিকদের সমুদয় পাওনা পরিশোধ করা হয়েছে।

মন্ত্রী বলেন, অবসায়নের পর মিলগুলো সরকারের নিয়ন্ত্রণে রেখে বেসরকারি ব্যবস্থাপনায় লিজ দেওয়ার কার্যক্রম চলমান।ইতোমধ্যে ২টি পাটকলের (নরসিংদীর বাংলাদেশ জুটমিল এবং চট্টগ্রামের কেএফডি জুট মিলস) ভাড়া ভিত্তিক ইজারা দেওয়ার কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়াও আরও দু’টি জুট মিলের লিজ প্রক্রিয়া চলমান।

‘অবশিষ্ট ১৩টি মিল লিজ দেওয়ার জন্য দ্বিতীয় বারের মতো ইওআই (এক্সপ্রেশন অব ইন্টারেস্ট) আহ্বান করা হয়েছে। আশা করা যাচ্ছে, দ্রুততম আরও কিছু মিল চালু করা সম্ভব হবে। পুনরায় চালু করা মিলে অবসায়ন শ্রমিকরা অগ্রাধিকার ভিত্তিতে কাজের সুযোগ পাবে। একই সঙ্গে এসব মিলে নুতন করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে’ বলেন গোলাম দস্তগীর গাজী।

এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের শ্রমিকরা হলো দক্ষ। বেসরকারিভাবে যারা আসবে তারা প্রথমে দক্ষ শ্রমিক নেবে। তারপর নতুন শ্রমিক। যেকোনো জায়গায় দক্ষ শ্রমিকের খুব টানাটানি আছে। আমরা যে দুটি মিল দিয়েছি, সেখানে এরই মধ্যে দক্ষ শ্রমিকরা কাজে রয়েছে।

তিনি বলেন, আমরা সামনে কোনো শ্রমিক অসন্তোষ দেখছি না। নতুনভাবে কাজ শুরু হওয়ার পর কোনো শ্রমিক অসন্তোষ আমাদের নজরে আসেনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ