বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সোনার দাম ভরিতে বাড়ল ৩২৬৫ টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশের বাজারে সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৫ টাকা বাড়ছে। এখন থেকে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের সোনা কিনতে হলে প্রতি ভরির দাম পড়বে ৭৮ হাজার ২৬৫ টাকা। আজ থেকেই নতুন এই দাম কার্যকর হবে।

আজ বৃহস্পতিবার (০৩ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর সিদ্ধান্ত জানিয়েছে।

নতুন দর আজ থেকে কার্যকর হওয়ায় ২২ ক্যারেটের ১ ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৭৮ হাজার ২৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট ৭৪ হাজার ৭৬৬ টাকা, ১৮ ক্যারেট ৬৪ হাজার ১৫২ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকারের ভরি বিক্রি হবে ৫৩ হাজার ৪২১ টাকায়।

মূল্য বৃদ্ধি পাওয়ার আগে গতকাল পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট সোনা ৭৫ হাজার টাকা, ২১ ক্যারেট ৭১ হাজার ৬৭৫ টাকা, ১৮ ক্যারেট ৬১ হাজার ৮১৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার অলংকার বিক্রি হয়েছে ৫১ হাজার ২০৫ টাকায়।

সোনার দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে জুয়েলার্স সমিতি। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে এক হাজার ৫১৬ টাকা।

২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ