শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লুট হওয়া ও অবৈধ অস্ত্রের তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর ভ‌রিতে সোনার দাম কমলো ৭১১৫ হাজার টাকা মসজিদের ভেতর থেকে মুয়াজ্জিনের লাশ উদ্ধার কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস

সয়াবিন তেলের দাম ঠিক রাখতে অভিযান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যশোরের বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে একটি অসাধু চক্র সয়াবিন তেলসহ নিত্যপণ্যের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে এমন অভিযোগ পেয়ে নিয়ন্ত্রণে অভিযানে মাঠে নেমেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (২ মার্চ) জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ওয়ালিদ বিন হাবিব এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তেলের বোতলে মূল্য টেম্পারিংসহ বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় ৪টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা গেছে, গতকাল বুধবারের অভিযানে ভোজ্য তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সঠিক মূল্যে বিক্রি হচ্ছে কিনা তদারকি করা হয়। এ সময় ভোক্তা-অধিকার লঙ্ঘনজনিত বিভিন্ন অপরাধে ভোক্তা-অধিকার আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থায় ৪টি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় ও সতর্ক করা হয়।

এ সময় ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে সয়াবিন তেলের বোতলে প্রদর্শিত মূল্য টেম্পারিং না করার জন্য নিষেধ করা হয়। একই সঙ্গে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয় ভাউচার সংরক্ষণসহ যথাযথভাবে এবং সঠিক নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করার নির্দেশনা দেওয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ