মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী ৯৮ হাজার টাকায় হজযাত্রীদের পরিবহন করতে চায় ইউএস-বাংলা এয়ারলাইন্স পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের ভুল দুই প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী কাতারের সাবেক আমিরের মৃত্যুতে শোকবইয়ে পীর সাহেব চরমোনাইয়ের পক্ষে সই কাতারের সাবেক আমিরের ইন্তেকালে শোকবইয়ে স্বাক্ষর করলেন আমিরে মজলিস ভারতে মুসলিম কিশোরীকে অপহরণ ও গণধর্ষণ, গ্রেফতার ২ গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু দারুল উলুম মিরপুর-১৩ নম্বরে আল্লামা সাজ্জাদ নোমানীর  বয়ান বুধবার বৃষ্টি-সম্ভাবনা নিয়ে নতুন আবহাওয়া বার্তা

প্রস্রাবের ফোঁটা পড়ার সন্দেহ হলে করনীয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: প্রস্রাব করার পর ভালো করে ঢিলা ব্যবহার করা সত্ত্বেও বারবার মনে হতে থাকে, মুত্রফোঁটা বের হয়েছে। নামাযে রুকুতে বা সিজদায় যাওয়ার সময় এমনটা খুব হয়। কিন্তু যাচাই করে কিছুই পাই না। জানার বিষয় হল, এমতাবস্থায় আমার করণীয় কী? আর নামাযে মুত্রফোঁটা বের হলে কি নামায ভেঙে যাবে?

জবাব: প্রশ্নোক্ত ক্ষেত্রে আপনার কর্তব্য উত্তমরূপে পবিত্রতা অর্জনের পর সেখানে কিছু পানি ছিটিয়ে দেয়া। তারপর আর যাচাই করতে না যাওয়া এবং নামাযে দাঁড়িয়ে মুত্রফোঁটা আসল কি না সেদিকে ভ্রম্নক্ষেপ না করে নামায চালিয়ে যাওয়া। হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রা.-কে এক লোক তার এই সমস্যার কথা জানালে তিনি তাকে এমনটি করতে বলেন এবং তাকে এই আদেশ দেন যে-

إِذَا تَوَضّأتَ فَانْضَحْ فَرجَكَ بِالْمَاءِ، فَإِنْ وَجَدْتَ قُلْتَ: هُوَ مِنَ الْمَاءِ.

তুমি ওযু করার পর তোমার লজ্জাস্থানে পানি ছিটিয়ে নিবে। অতঃপর যদি আর্দ্রতা অনুভব হয় তবে সেটাকে তোমার ছিটানো পানির আর্দ্রতা বলে মনে করবে। (মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৫৮৩)

সুতরাং আপনিও এভাবে পবিত্রতা অর্জন ও নামায আদায় করবেন। আর ওয়াসওয়াসা বা সন্দেহকে মোটেও স্থান দিবেন না।

-মুসান্নাফে আব্দুর রাযযাক, বর্ণনা ৫৯৫; কিতাবুল আছল ১/৫৩; খুলাসাতুল ফাতাওয়া ১/১৮; আলমুহীতুল বুরহানী ১/২১৮, ২৬৯; বাদায়েউস সানায়ে ১/১৪০; ফাতাওয়া হিন্দিয়া ১/৯

(আল কাউসার থেকে নেয়া।)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ