বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ওরসে বসার জায়গা নিয়ে দ্বন্দ্বে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাজারে ওরসে গিয়ে বসার জায়গা নিয়ে ঝামেলায় এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

গতকাল রোববার রাতে উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের মাজার বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে আটক করেছে নান্দাইল থানা পুলিশ।

নিহত সজিব মিয়া (১৭) দত্তপুর গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, মোয়াজ্জেমপুর সৈয়দগাঁও শাহ গুরন বুড়াপীর (র.) মাজারে ওরসে বসার জায়গা নিয়ে কিশোরদের দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়।

এ ঘটনার জেরে রাত পৌনে ১টার দিকে সজিব বাড়ি ফেরার সময় প্রতিপক্ষের একদল কিশোর তাকে ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে জানিয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ