রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ওআইসির সদস্য দেশগুলোকে এক হওয়ার আহ্বান আলজেরিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ওআইসির সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন আলজেরিয়ার পার্লামেন্টের স্পিকার ইব্রাহিম বোগালি। বর্তমান সময়ের আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিভিন্ন ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় তিনি এ ঐক্যের ডাক দেন। সোমবার এমন সংবাদ প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির নির্বাহী কমিটির ৪৭তম বৈঠকে বক্তব্য দিয়েছেন আলজেরিয়ার পার্লামেন্টের স্পিকার ইব্রাহিম বোগালি।

এ সময় তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে বিশ্বে এখন যে পরিস্থিতি চলছে তাতে করে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। মুসলিম দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতামূলক মনোভাব থাকতে হবে যাতে করে তারা বর্তমান বৈশ্বয়িক পরিস্থিতি মোকাবেলা করতে পারে। এভাবে মুসলিম দেশগুলোকে এতটা শক্তিশালী হতে হবে যাতে করে তারা বিভিন্ন সঙ্কটের সমাধান করতে পারে।

তিনি বলেন, একটি ভয়াবহ আন্তর্জাতিক সঙ্কটের (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ) সময় ওআইসির এ নির্বাহী কমিটি সভা অনুষ্ঠিত হচ্ছে। বর্তমানের এ প্রেক্ষাপট আমাদেরকে (মুসলিম দেশগুলোকে) ওআইসির মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে।

সূত্র : মিডল ইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ