বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

দুর্বৃত্তদের আগুনে পুড়লো পঞ্চগড় বাজার মসজিদের খাদেমের বাড়ি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুর্বৃত্তদের দেওয়া আগুনে পঞ্চগড় জেলা বাজার মসজিদের খাদেম জয়নুল আবেদিনের বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

আজ মঙ্গলবার (১৫ মার্চ) রাত তিনটায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কে বা কারা আগুন লাগিয়েছে এ বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে মসজিদের খাদেম জয়নুল আবেদিনের।

জানা গেছে, পঞ্চগড় জেলা শহরের পূর্ব তেলিপাড়া গ্রামে বাজার মসজিদের খাদেম জয়নাল আবেদিনের বাড়িতে আগুন লাগে। আগুনে বাড়ির তিনটি ঘর, আসবাবপত্রসহ মালামাল পুড়ে যায়। এতে দেড় লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে । রাতেই পঞ্চগড় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল হক বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার, কম্বল, নগদ অর্থসহ প্রয়োজনীয় ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ