রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

পর্দা নামল প্রাণের মেলার, বিক্রি সাড়ে ৫২ কোটি টাকার বই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দীর্ঘ এক মাস পর পর্দা নামল অমর একুশে বইমেলার। বাঙালির প্রাণের মেলায় এবার ৫২ কোটি ৫০ লাখ টাকার বই বিক্রি হয়েছে। গত বছরের তুলনায় এবার প্রায় ১৭ গুণ বেশি বিক্রি হয়েছে।

আজ বৃহস্পতিবার শেষ দিনে এসব তথ্য তুলে ধরেন মেলার সদস্য সচিব ও বাংলা একাডেমির পরিচালক জালাল উদ্দিন আহমেদ। তিনি বলেন, এবার বইমেলায় বাংলা একাডেমি ১ কোটি ৩৫ লাখ টাকার বই বিক্রি করেছে। মেলায় সর্বমোট বই বিক্রি হয়েছে কমপক্ষে ৫২ কোটি ৫০ লাখ টাকার।

২০২০ সালের বইমেলায় রেকর্ড ৮২ কোটি টাকার বই বিক্রি হয়েছিল। কিন্তু প্রাণঘাতী ভাইরাস করোনার কারণে ২০২১ সালের বইমেলায় বিক্রি হয় মাত্র ৩ কোটি ১১ লাখ টাকার বই। সে হিসেবে এবারের মেলায় গতবারের চেয়ে ১৭ গুণ বেশি বই বিক্রি হয়েছে।

এবারের মেলায় নতুন বইয়ের তথ্য তুলে ধরে জালাল উদ্দিন বলেন, বইমেলায় এবার ৩ হাজার ৪১৬টি নতুন বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে ৯০৯টি বাংলা একাডেমির বিবেচনায় ‘মানসম্মত’, যা মেলায় প্রকাশিত নতুন বইয়ের হিসাবে ২৫ শতাংশ।

প্রতি বছর ১ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে চলে অমর একুশে গ্রন্থমেলা। তবে গত দুই বছর ধরে করোনা মহামারির কারণে তাতে কিছুটা ছন্দপতন ঘটছে।

গতবার প্রায় দেড় মাস পরে শুরু হওয়া মেলা তেমন জমেনি। নির্ধারিত সময়ের আগেই শেষ করে দিতে হয় করোনার প্রকোপের কারণে। এবার ১৫ দিন পিছিয়ে শুরু হয় মেলা।

প্রথমে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলার সিদ্ধান্ত নিলেও করোনার প্রকোপ অনেকটা কমে আসায় তা ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পর্যন্ত বাড়ানো হয়।

করোনার কারণে শুরু করতে বিলম্ব হলেও এবারের মেলা হয় ৩১ দিন। পুরো এক মাস চলার পর আজ পর্দা নামল বাঙালির প্রাণের মেলা।

সমাপনী অনুষ্ঠানে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, করোনা কারণে গত বছর বইমেলায় প্রকাশকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। এবারও আশঙ্কায় ছিলাম বইমেলা করে প্রকাশকদের ক্ষতির মধ্যে পড়তে হয় কিনা।

কিন্তু ভাগ্য ভালো থাকায় মেলা শুরুর পর থেকে ধীরে ধীরে সংক্রমণের হার কমে আসে। নানা আশা-আকাঙ্ক্ষা, উদ্দীপনার মধ্য দিয়ে এবারের বইমেলার সফল সমাপ্তি হয়েছে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব অসিম কুমার দে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ