বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

রাজবাড়ীতে ট্রাক ও মাহেন্দ্রের সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের কল্যাণপুর নামক এলাকায় ট্রাক ও ব্যাটারিচালিত ত্রি-হুইলারের (মাহেন্দ্র) সংঘর্ষে মাহেন্দ্র চালক মো. সুজন (৩৪) শেখসহ মাহেন্দ্রর যাত্রী মমিন ও সাইফুল নামের তিনজন নিহত হয়েছেন।

সুজন গোয়ালন্দ উপজেলার নবুওছিমুদ্দিন পাড়ার আব্দুর রশিদের ছেলে। সাইফুল মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের বাসিন্দা এবং মমিন রাজবাড়ী সদর উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে ফরিদপুর থেকে ছেড়ে আসা রাজবাড়ীগামী ফরিদপুর ট ১১-০৩০১ নামক একটি গাড়ি কল্যাণপুর পৌঁছালে রাজবাড়ী থেকে ছেড়ে আসা গোয়ালন্দমোড়গামী মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রের চালক সুজনসহ মাহেন্দ্রর দুই যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করলে চিকিৎসাধীন চালকসহ দুই যাত্রী নিহত হয়।

আহলাদীপুর হাইওয়ে থানার (ওসি) দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় সংবাদ পাওয়ার পর আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় পুলিশ আহদের উদ্ধার করে ফরিদপুর হাসপাতালে প্রেরণ করে। সর্বশেষ তথ্য অনুয়ায়ী সুজন নামে মাহেন্দ্রের চালকসহ অন্য দুই যাত্রী মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ