বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে রেজাউল করিম নামে এক বাংলাদেশি নিহত ও বাবু নামে আরও এক যুবক আহত হয়েছেন। এ সময় বিএসএফ নিহতের মরদেহ ও আহত ব্যক্তিকে আটক করে ভারতে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতে ওই উপজেলা জগতবেড় ইউনিয়নের সমশেরনগর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নয়াবাড়ি এলাকার মনসুর আলীর ছেলে রেজাউল করিম।

সীমান্তবর্তী লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, আজ (বৃহস্পতিবার) ভোর রাতে ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু আনতে বাংলাদেশ-ভারত নো ম্যান্স ল্যান্ডে যায় ৯ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের লক্ষ করে গুলি চালায়। এ সময় গুলিতে ঘটনাস্থলেই রেজাউল করিম নিহত হয় এবং বাবু আহত হন। বাকি ৭ জন পালিয়ে যায়।

এদিকে বিএসএফ আহত বাবুকে আটক করে ও রেজাউল করিমের মরদেহ ভারতে নিয়ে যায়। এ ঘটনায় সীমান্ত-জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে এই মুহূর্তে কোনো কথা বলতে রাজি হয়নি। পরে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে বলেও বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ