বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হিলিতে পেঁয়াজের দাম আরও কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের হিলি স্থলবন্দরের খুচরা বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে ভারত থেকে আমদানিকৃত পেঁয়াজের দাম। প্রতি কেজি ভারতীয় পেঁয়াজ ২ টাকা কমে বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৬ টাকা দরে।

আমদানি বৃদ্ধির কারণে কমেছে দাম বলছেন ব্যবসায়ীরা। দাম কমাতে অনেকটাই স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

পেঁয়াজ কিনতে আসা রফিকুল ইসলাম জানান, পেঁয়াজের বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে তবে তেল, চিনি, আটা এবং চালের বাজারে কোনও স্বস্তি ফিরেনি। প্রতিদিন কোনও না কোনও পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে। আমাদের সাধারণ মানুষের অনেক সমস্যা হচ্ছে।

পেঁয়াজ ব্যবসায়ী শাহাবুল ইসলাম জানান, আজ থেকে হিলি স্থলবন্দর তিনদিন বন্ধ থাকবে। যার জন্য আমদানিকারকরা বেশি করে পেঁয়াজ আমদানি করেছে। আমরা কম দামে কিনে কম দামে বিক্রি করছি।

হিলি কাস্টমসের তথ্য মতে বুধবার স্থলবন্দর দিয়ে ভারতীয় ৭৭ ট্রাকে ২ হাজার ১৭৬ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ