বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

চাল-ডালের দাম আরও বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র রমজান মাস শুরু আগেই চাল-ডালের দাম আরও বেড়েছে। এরই মধ্যে চিকন চালের দাম বেড়েছে কেজিতে দুই থেকে পাঁচ টাকা। দেশি মসুর ডালের দাম কেজিতে পাঁচ থেকে ১০ টাকা বেড়ে গেছে।

ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে বৃহস্পতিবারে এই চিত্র পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, অনেক দিন ধরেই চালের দাম বাড়তি। পাশাপাশি ডালের দামও বেড়েছে।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনাসহ প্রায় সবখানেই চিকন চালের দাম প্রকারভেদে দুই থেকে পাঁচ টাকা বেড়েছে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর ও বরিশালে চিকন মসুর ডালের দাম ১০ থেকে ২৫ টাকা বেড়েছে।

রাজধানীর বিভিন্ন খুচরা ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, মিনিকেট চাল প্রতি কেজি ৬৮ থেকে ৭০ টাকা, নাজিরশাইল ৭০ থেকে ৭৫ টাকা, মোটা চাল ৫০ টাকায় বিক্রি হচ্ছে। চিকন মসুর ডাল প্রতি কেজি ১৩০ টাকা ও বড় মসুর ডাল ১০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

এদিকে টিসিবির দেওয়া গতকালের তথ্য অনুযায়ী, সরু চাল (মিনিকেট ও নাজিরশাইল চাল) কেজি এখন ৬০ থেকে ৭০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মাঝারি মানের চাল বেড়ে কেজি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৬ টাকা। মোটা চাল এক টাকা কমে বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ