বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

ছাত্র জমিয়তের ‘জাতীয় সীরাত প্রবন্ধ প্রতিযোগিতার’ পুরষ্কার বিতরণী অনুষ্ঠান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তরিকুল ইসলাম মুক্তার।।

রবিউল আউয়াল ১৪৪৩ হিজরী উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ আয়োজিত জাতীয় সীরাত প্রবন্ধ প্রতিযোগিতা-২০২১ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ পুরস্কার বিতরণ করা হয়।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক বলেন, ছাত্র জমিয়তের আজকের সীরাত প্রবন্ধ প্রতিযোগিতা এটা প্রাথমিক পর্যায়ের। এটাকে আরও এগিয়ে নিতে হবে। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ও রাষ্ট্রীয় পর্যায়ে পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, বিশ্ব সভ্যতায় মহানবী সা. এর অবদান হলো- ইসলামের আগেও অনেক ধর্ম, মতবাদ ছিলো কিন্তু কোথাও মানবতা ছিলো না। ইউরোপ-আমেরিকাতে মানুষ পশুর মতো জীবন-যাপন করতো, ভারতীয় উপমহাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের কোন মানবতা ছিলোনা। ইসলাম এবং রাসূল সা. দুনিয়ায় এসে এই সিস্টেম পরিবর্তন করে দিয়েছে। বিশ্ব সভ্যতায় মানবতার এক নজির স্থাপন করেছে।

বিশেষ অতিথির বক্তব্যে দলের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি বলেন, প্রতিযোগিতার অর্থ হচ্ছে- সুপ্ত প্রতিভা বিকশিত করা। প্রতিযোগিতার মাধ্যমে নিজের দুর্বলতা চিহ্নিত করা যায়। একজন শিক্ষার্থী যখন তার দুর্বলতা বুঝতে পারবে তখন সে আগামীদিনের সফলতা অর্জন করবে। ইনশাআল্লাহ, আগামী দিনে ছাত্র জমিয়ত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা, সীরাত প্রতিযোগিতার আয়োজন করবে। আজকের প্রতিযোগিরা আগামী দিনে বড় লেখক, মুহাদ্দিস ও ইসলামিক স্কলার হবে।

ছাত্র জমিয়তের সভাপতি এখলাসুর রহমান রিয়াদের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক ফরিদ আকন্দের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, দফতর সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরি, লেখক গবেষক এইচ এম আবু সালেহ, শিক্ষা বিষয়ক সম্পাদক মুফতী জাবের কাসেমী, ছাত্র জমিয়তের সাবেক সভাপতি মুফতী শরিফুল ইসলাম।

বক্তব্য রাখেন, ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক হুযাইফা ইবনে ওমর, সহ সভাপতি জুবায়ের আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমদ, সহ সাধারণ সম্পাদক রিদওয়ান মাজহারী, মাহমুদ হাসান, সাংগঠনিক সম্পাদক কাউসার আহমদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক নূর হোসাইন সবুজ, দফতর সম্পাদক ইয়াকুব কামাল, কে এম তাহমিদ হাসান প্রমুখ।

সর্বশেষ প্রতিযোগীদের হাতে নগদ অর্থ পুরষ্কার, ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ