বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

‘ডিপিওএ সফল বাস্তবায়নে আন্তর্জাতিক সংহতি ও অংশীদারিত্ব প্রয়োজন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বল্পোন্নত দেশগুলোর জন্য ‘দোহা প্রোগ্রাম অব অ্যাকশন (ডিপিওএ)’ এর সফল বাস্তবায়নে প্রয়োজন আন্তর্জাতিক সংহতি ও অংশীদারিত্ব।

বৃহস্প‌তিবার (১৭ মার্চ) রাতে জাতিসংঘ সদরদপ্তরের সাধারণ পরিষদ হলে অনুষ্ঠিত ৫ম জাতিসংঘ এলডিসি সম্মেলনে বক্তব্যে একথা বলেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

ইতোপূর্বে জাতিসংঘ সাধারণ পরিষদ এলডিসি-৫ কনফারেন্সটি দুই পর্বে বিভক্ত করে আয়োজনের সিদ্ধান্ত নেয়। গত রাতে এর প্রথম পর্ব অনুষ্ঠিত হয়।

মূলত প্রথম পর্ব অনুষ্ঠিত হয় এলডিসির দেশগুলোর দশকব্যাপী (২০২২-২০৩১) উন্নয়ন রোডম্যাপ বাস্তবায়নার্থে ‘দোহা প্রোগাম অব অ্যাকশন’ অনুমোদনের জন্য।

দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহায় ২০২৩ সালে ৫-৯ মার্চ। দ্বিতীয় পর্বে অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে যেখানে সদস্যরাষ্ট্রসমূহের সরকার ও রাষ্ট্রপ্রধানগণের অংশগ্রহণের কথা রয়েছে।

উল্লেখ্য, এলডিসি-৫ কনফারেন্স এর প্রস্তুতি পর্বে রাষ্ট্রদূত ফাতিমা ও জাতিসংঘে কানাডার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত বব রে যৌথভাবে সভাপতিত্ব করেন।

ইভেন্টটিতে দুই যৌথ-সভাপতির পক্ষে বক্তব্য প্রদান করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। প্রদত্ত বক্তব্যে তিনি কোভিড-১৯ অতিমারির ভয়াবহতা এবং এর মোকাবিলা ও সাড়াদানের ক্ষেত্রে অসমতার চিত্র তুলে ধরেন এবং এক্ষেত্রে ডিপিওএ গ্রহণের জন্য সদস্য রাষ্ট্রসমুহের প্রতিশ্রুতি ও সংহতির প্রশংসা করেন। রাষ্ট্রদূত ফাতিমা ডিপিওএ -এর সফল বাস্তবায়নে এর প্রতি গভীর মনোযোগ প্রদান এবং এর ফলো-আপ ও পর্যবেক্ষণ প্রক্রিয়াকে সমর্থন জোগাতে সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানান।

ডিপিওএ-এর পুরো প্রক্রিয়া বা সাইকেলগুলোর বাস্তবায়নকালে আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সংস্থাগুলোর যেন অব্যাহত ও গভীর সংশ্লিষ্টতা থাকে সে আহ্বান জানান রাষ্ট্রদূত ফাতিমা। এক্ষেত্রে জাতিসংঘের সংস্থা, তহবিল ও কর্মসূচিগুলো যাতে ডিপিওএ-কে তাদের কৌশলগত পরিকল্পনায় সন্নিবেশন করে নেয় এবং এলডিসির দেশগুলোর বাস্তবতা ও চাহিদার কথা মাথায় রেখে তাদের উন্নয়নে জাতিসংঘের প্রভাবকে যাতে কাজে লাগায় সে প্রয়োজনীয়তার উপরও জোর দেন তিনি।

সভার শুরুতেই কাতারের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দà