বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বন্ধুকে বাঁচাতে গিয়ে পদ্মায় ডুবে দুই কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় পদ্মা নদীতে গোসল করতে নেমে ডুবে দুই বন্ধুর মৃত্যু হয়েছে। নগরীর বড় কুঠি পদ্মা গার্ডেন এলাকায় শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলো বড়কুঠি এলাকায় সারিফের ছেলে নীরব (১৪) এবং শাহিদের ছেলে শাহিল (১৭)।

রাজশাহী নগরের নৌ–পুলিশ ফাঁড়ির ইউনিটপ্রধান ওবাইদুল হক এ সব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শুক্রবার বড় কুঠির কাছে নদীতে গোসল করতে নামে ৮ থেকে ১০ জন কিশোর। এদের মধ্যে প্রথমে সাজেদ পানিতে তলিয়ে যেতে থাকে। সাজেদকে বাঁচাতে নীরব ও শাহিল এগিয়ে যায়। তাকে উদ্ধার করতে পারলেও নীরব ও শাহিল দুজনই পানিতে ডুবে যায়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে। রামেক হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ