বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ বোনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার ভোরে উপজেলার নবীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- জামিলা খাতুন (৬৫) ও তার ছোটবোন হেনা বেগম (৬০)।

জানা যায়, উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নবীপুর গ্রামে দুই বোন রোজা রাখার জন্য সেহেরি খাওয়ার উদ্দেশ্যে রান্না ঘরে এসে গ্যাসের চুলা জ্বালাতেই পুরো ঘরে আগুন ধরে যায়।

এসময় স্থানীয়রা তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে একজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে মৃত্যু হয়।

-এএ