বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ.: বর্ণাঢ্য জীবন, কর্ম ও সাধনা দুর্নীতি বন্ধ করতে হলে রাজনৈতিক নেতাদের আগে দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী কর্ণফুলী এক্সপ্রেস লাইনচ্যুত: চট্টগ্রাম-ঢাকা লেনে ট্রেন চলাচল বন্ধ প্রকাশিত হচ্ছে হাফেজ মাওলানা যুবায়ের আহমদ আনছারী রহ. স্মারকগ্রন্থ উচ্ছেদ করা হচ্ছে মোদির বাসভবনের পাশের শতবর্ষী মসজিদ সাড়ে ৬ বছরে সড়ক দুর্ঘটনায় ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু তায়েফ বিশ্ববিদ্যালয়ে নতুন দায়িত্ব পেলেন শায়খ সুদাইস জাসাফের উদ্যোগে ফররুখ আহমদ স্মরণে সাহিত্য সভা সাংবাদিকদের গালি দেওয়া নিয়ে ব্যাখ্যা দিলেন এনায়েতুল্লাহ আব্বাসী ‘প্রবাসীদের অধিকার রক্ষায় দুই মন্ত্রণালয়কে আরও সক্রিয় হতে হবে’

মুসলমানদের আচরণে মুগ্ধ হয়ে সপরিবারে সাংবাদিকের ইসলাম গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই সন্তানসহ ইসলাম গ্রহণ করেছেন নীলফামারীর জলঢাকা উপজেলা শহরের ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা সাংবাদিক মানিক লাল দত্ত।

৪২ বছর বয়সী মানিক ইসলাম গ্রহণ করার জন্য বুধবার (১৬ মার্চ) ‘বিজ্ঞ নোটারি পাবলিক কার্যালয়’ নীলফামারী মাধ্যম ‘এফিডেভিট’ সম্পন্ন করেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে বিষয়টি প্রকাশ পায়।

জানা গেছে, মুসলিম হওয়ার পর মানিক লালের নতুন নাম মো. মাহাদী হাসান (মানিক)। তার বড় ছেলের নতুন নাম মো. মাহমুদ হাসান (অর্ণব) ও ছোট ছেলের নতুন নাম মো. মাহতাব হোসেন (সূর্য)।

নওমুসলিম মাহাদী হাসান মানিক বলেন, ‘আমার বাবা বাবুল দত্ত ও মা রাধা রানী দত্ত শৈশবে মারা যান এবং স্ত্রী মুন্নী রানী দত্ত প্রায় তিন বছর আগে মারা যান। আমার বেড়ে ওঠা মুসলিম সম্প্রদায়ের মানুষের সঙ্গে। যার কারণে মুসলিম আচার-আচরণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান দেখে ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে পড়ি এবং সপরিবারে ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি।

তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয় মসজিদের ইমাম আবু রায়হান আমাদের ‘কালেমা’ পড়ান।

বিষয়টি নিশ্চিত করে আইনজীবী সাইদুল ইসলাম শাহ বলেন, গতকাল ‘এফিডেভিট’-এর মাধ্যমে তারা ধর্মান্তরিত হওয়ার বিষয়টি সম্পাদন করেন। পরবর্তী সময়ে তারা ধর্মীয় আচার সম্পন্ন করেন।

নওমুসলিম মো. মাহাদী হাসান মানিক রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলো পত্রিকায় জলঢাকা উপজেলা সংবাদদাতা হিসেবে কাজ করছেন।

এ প্রসঙ্গে নীলফামারী জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, ‘আমি বিষয়টি জেনেছি।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ