বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শানে সাহাবার চট্টগ্রাম উত্তর জেলা কাউন্সিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি।।

সাহাবায়ে কেরামের জীবনাদর্শ প্রচারভিত্তিক দাওয়াহ সংগঠন শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জেলা প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা সংলগ্ন বাংলাবাড়ি মিলনায়তনের অভিষেক কাউন্সিলের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি শামীম মজুমদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুফতি ফয়েজ মাহমুদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মুফতি কাজী আবু ইউসুফ, হাটহাজারী বালুখালী মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা আফসার উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত ফরায়েজী, সিনিয়র সহসভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, সমাজে সাহাবায়ে কেরামের জীবনাদর্শ বাস্তবায়ন হলে মানুষ সব ধরনের সামাজিক অবক্ষয় হতে মুক্তি পাবে। কেননা সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বিত ছাত্র। ফলে তাদের অনুসরণই পারে মানুষকে সভ্য ও সুন্দর পথের দিশা দেখাতে।

কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি আগামী এক বছরের জন্য শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ঘোষণা করেন।

এতে সভাপতি হিসেবে হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত ফরায়েজী, সিনিয়র সহসভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের নাম ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ