বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সেহেরির খাবার রান্নার সময় সিলিন্ডার বিস্ফোরণে দুই বোনের মর্মান্তিক মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে জমিলা খাতুন (৬৫) ও হেনা বেগম (৬০) নামে দুই বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোররাতে উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের লাপাং গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জমিলা ওই ইউনিয়নের লাপাং গ্রামের হাশেম মিয়ার স্ত্রী এবং হেনা নবীপুর গ্রামের নুরুল ইসলামের স্ত্রী।

নবীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশীদ জানান, রোজা রাখার জন্য সাহরির খাবার রান্না করতে ভোররাতে রান্না ঘরে যান দুই বোন জমিলা ও হেনা। গ্যাস সিলিন্ডারের পাইপটি লিকেজ থাকায় পুরো ঘরে গ্যাস ছড়িয়ে পড়ে। এর ফলে চুলায় আগুন ধরানোর সঙ্গে সঙ্গে সিলিন্ডার বিস্ফোরণ হয়।

এতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন দুই বোন। পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে জমিলা খাতুন মারা যান। এরপর উন্নত চিকিৎসার জন্য হেনাকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ