বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঈদের নামাজ আদায় করে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ঈদুল আজহার দিনে নবীজি সা.-এর আমল সমূহ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে সতর্কতামূলক মাইকিং ঈদের দিনে যেমন থাকছে আবহাওয়া জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আল-আজহারে ঈদ উদযাপন: তাকবির, ত্যাগ ও বৈশ্বিক ভ্রাতৃত্বের মিলনমেলা ঈদের দিন তিন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী প্রাচীন সভ্যতার দেশ মিশরে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন তাকওয়া-আত্মশুদ্ধির অনন্য বার্তা নিয়ে হাজির পবিত্র ঈদুল আজহা: প্রধানমন্ত্রী আড়াইহাজারের আলোচিত আব্রাহাম হত্যা: মূলহোতা কাতার থেকে গ্রেফতার

মন্দিরের ভেতর শিশু বলাৎকারের চেষ্টা, সেবককে গণপিটুনি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের ফুলবাড়ীতে মন্দিরের ভিতরে এক শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগে পরেশ মহন্ত (৫৫) নামে এক মন্দিরের সেবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে পৌর শহরের কেন্দ্রিয় কালিবাড়ী মন্দিরে এই ঘটনাটি ঘটে। মন্দিরের সেবক পরেশ মহন্ত উপজেলার রাজারামপুর গ্রামের প্রফুল্ল মহন্তর ছেলে ও ফুলবাড়ী কেন্দ্রিয় কালিবাড়ী মন্দিরের সেবক হিসেবে কর্মরত ছিল।

এদিকে ঘটনাটি শালিশের মাধ্যমে ধামাচাপা দিতে জোর তৎপরতা চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় মাতবরদের বিরুদ্ধে।

স্থানীয় জনগণ অভিযোগ করে বলেন,পরেশ মহন্ত একটি শিশুকে কালিবাড়ী মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে বলাৎকারের চেষ্টা করে। এঘটনা স্থানীয় জনতা ও ওই শিশুর পরিবারের সদস্যরা জানতে পেরে উত্তেজিত হয়ে মন্দিরের সেবক পরেশ মহন্তকে গণপিটুনি দিয়ে পুলিশের নিকট সোপর্দ্দ করে। সেই সময় শিশুটির পরিবার পরেশ মহন্তের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিলেও স্থানীয় কতিপয় মতবর ঘটনাটি শালিশের মাধ্যমে নিস্পত্তির চেষ্ঠা করছে।

কেন্দ্রিয় কালিবাড়ী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয়রাম প্রসাদ বলেছেন, ঘটনাটি তিনি শুনেছেন তদন্ত করে ব্যবস্থা নিবেন । তবে মন্দির কমিটির সভাপতি সাবেক পৌর কাউন্সিলর জয় প্রকাশ গুপ্ত বলেন ঘটনাটি অত্যন্ত লজ্জাষ্কর, এঘটনার বিচার হওয়া প্রয়োজন।

এদিকে পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ বলেন, শিশুটিকে বলাৎকার করেনি, তবে বলাৎকারের চেষ্টা করেছে।

তিনি বলেন মামলা দায়ের করলে মাসে মাসে কোটে গিয়ে হাজিরা দিতে হয়, এই জন্য শিশুটির পরিবার এই ঘটনায় কোন মামলা দায়ের করবেন না বলে তিনি নিশ্চিত করেন।

ফুলবাড়ী থানার ওসি আশ্রাফুল ইসলাম বলেন, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০ টার সময় এক শিশুকে বলাৎকারের অভিযোগে মন্দিরের সেবক পরেশ মহন্তকে কতিপয় জনতা মারপিট করছিল। খবর পেয়ে মন্দিরের সেবককে জনতার হাত থেকে নিয়ে আসা হয়েছে, তবে এখন পর্যন্ত বলাৎকারের বিষয়ে কোন মামলা করতে কেউ থানায় আসেনি।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ