বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চাঁদপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চাঁদপুর শহরের পুরাণবাজারে বিদ্যুৎ লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে শাকিল (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যায় পুরাণবাজার দাসপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গত দু’বছর ষোলশহর প্রকল্পের আওতায় ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে চাঁদপুরে বিদ্যুৎ সংযোগ লাইনের মেরামত কাজ চলছে। চলমান এই কাজে শহরের পুরানবাজার দাসপাড়া এলাকায় ঠিকাদারী প্রতিষ্ঠানের শ্রমিকরা কাজ করছিল।

কাজের শেষ ভাগে সন্ধ্যা ৬টার দিকে ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে নিয়োজিত শ্রমিক শাকিল টান্সমিটারে বিদ্যুৎ রয়েছে কি না তা চেক করতে গিয়ে শর্ট শার্কিটে ঘটনাস্থলে লুটিয়ে মাটিতে পড়ে যায়। তাৎক্ষণিক সহকর্মীরা দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হাসপাতালের চিকিৎসক জানান, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। কারণ তাকে হাসপাতালে আনতে গিয়ে কিছুটা দেরি হয়েছে।

সহকর্মীরা জানায়, নিহত শাকিলের বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা এলাকায়। মৃত্যুর খবর তার পরিবারের কাছে পৌঁছানো হয়েছে। এঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ চাঁদপুর সদর মডেল থানাকে লিখিতভাবে অবহিত করলে থানার এসআই ইকবাল হোসেন লাশের সুরাতাল করে লাশ থানা পুলিশের হেফাজতে নিয়ে আসে।

চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক ইকবাল হোসেন জানান, ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ