বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ভোলায় সড়ক দুর্ঘটনায় সাবেক শিক্ষা কর্মকর্তার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভোলায় অটোরিকশার ধাক্কায় অবসরপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে (৬০) মারা গেছেন।

গতকাল শুক্রবার রাতে শহরের কালীনাথ রায়ের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাণ গোপাল পৌরসভার ৫ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা ছিলেন।

স্থানীয়রা জানান, সাবেক শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে বিকেলে ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন। পরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর মডেল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনা নিশ্চিত করে জানান, অটোরিকশাটি জব্দ করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, প্রাণ গোপাল দে ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। পরে তিনি জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৮ সালে তিনি অবসরে যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ