রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হিজাব বিতর্ক: পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন না কর্নাটকের মুসলিম শিক্ষার্থীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: অন্তর্বর্তীকালীন অর্ডারের আগে যেসব ছাত্রী হিজাব বিতর্কের কারণে পরীক্ষায় বসার সুযোগ পাননি তারা পরীক্ষা রি-টেকের সুযোগ পেতে পারেন। এমনই কথা বলা হয়েছে কর্নাটক সরকারের তরফে।

তবে অর্ডারের পর যারা ইচ্ছাকৃতভাবে পরীক্ষা বয়কট করেছেন, তারা আর পরীক্ষা দেয়ার সুযোগ পাবেন না। অর্ডারের আগে যারা পরীক্ষা দেননি তাদের বিষয়টি মানবিকতার সাথে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছিলেন কর্নাটক হাইকোর্টের চিফ জাস্টিস ঋতুরাজ আবস্তি, জাস্টিস কৃষ্ণ দীক্ষিত এবং জাস্টিস জে এম কাজিকে নিয়ে গঠিত তিন সদস্যের বেঞ্চ। অন্যদিকে, পরীক্ষার্থীদের দ্বিতীয় বার সুযোগ দেয়ার জন্য সওয়াল করেছেন বিরোধী দল কংগ্রেসের বিধায়ক কৃষ্ণ গৌড়া।

এদিকে হিজাব পরে যাওয়ায় মাস দেড়েক আগে যাকে ক্লাস থেকে বের করে দেয়া হয়েছিল, কর্নাটকের উদুপির সেই কলেজছাত্রী আলিয়া আসাদি হতাশা প্রকাশ করলেন হাইকোর্টের রায়ের পর। হিজাব পরা নিষিদ্ধ করার বিপক্ষে দায়ের হওয়া সমস্ত পিটিশন মঙ্গলবার খারিজ করেছে কর্নাটক হাইকোর্ট।

জানিয়েছেন, হিজাব পরা বাধ্যতামূলক ধর্মীয় অনুশীলন নয়। এর ফলে হাইকোর্টে জয় হয়েছে বিজেপি পরিচালিত কর্নাটক সরকারেরই।

আলিয়া জানিয়েছেন, বিজেপি বিধায়ক পরিচালিত ওই কলেজে তিনি আর ক্লাস করার কথা ভাবছেন না। আর তার বাবার কথায়, দেখি, হিজাব পরে ক্লাস করার অনুমতি দেবে এমন কোনো কলেজের সন্ধান পাই কি না।

সূত্র: সংবাদ প্রতিদিন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ