রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

ইসরায়েল প্রধানমন্ত্রীর ভারত সফর এপ্রিলের প্রথম সপ্তাহে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ভারত-ইসরায়েল সম্পর্ককে আরও ‘প্রশংসনীয় ও অর্থপূর্ণ করতে’ ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট দু’দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩০তম বার্ষিকী উপলক্ষে এপ্রিলের প্রথম সপ্তাহে ভারত সফর করবেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর এ সফরে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে উদ্ভাবন ও প্রযুক্তি, নিরাপত্তা ও সাইবার ইস্যু, কৃষি ও জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ২০২২ সালের ২ এপ্রিল ভারত সফরে আসবেন বলে জানা গেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিদেশি গণমাধ্যমবিষয়ক উপদেষ্টা এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে নাফতালি বেনেট ও নরেন্দ্র মোদী গত অক্টোবরে গ্লাসগোতে আয়োজিত জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ২৬ এ সাইডলাইন বৈঠক করেছিলেন। সেখানেই নরেন্দ্র মোদী ইসরায়েলের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

পিটিআই-এর সূত্রে জানা গেছে, ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল অর্থাৎ চার দিনের সফরে ভারতে আসবেন নাফতালি বেনেট।

সূত্র: এনডিটিভি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ