রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৫ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘নিত্যপণ্যের দাম বেশি হওয়ার পেছনে লুটেরাদের ভূমিকা বেশি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লাগামহীন দ্রব্যমূল্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেছেন, ‘সত্য কথা বললে তো আজকাল পাপ হয়ে যায়। বর্তমানে দেশের নিত্যপণ্যের দাম বেশি হওয়ার পেছনে লুটেরাদের ভূমিকা বেশি।’

রোববার সকালে রাজধানীর পর্যটন ভবনের শৈলপ্রপাত মিলনায়তনে এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্রেতা-বিক্রেরা সম্মিলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

কামাল মজুমদার বলেন, ‘লুটেরা সমাজ পাঁচ টাকা লাভের জায়গায় ৫০ টাকা লাভ করে। রমজান এলে তারা দলবদ্ধভাবে অতিমুনাফা লাভের আশায় পণ্য মজুদ করে রাখে। তাই পণ্যের দাম বেড়ে যায়। এসব লুটেরা চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। তবেই পণ্যের দাম কমবে।’

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ