রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

মিশিগানে বসেছে প্রথম ‘রমজান বাজার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আসন্ন রমজান উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগানে বসেছে বিশেষ বাজার। গতকাল ১৯ মার্চ শনিবার ‘রমজান বাজার’ নামেই এই বিশেষ আয়োজনটি যাত্রা শুরু করেছে।

মুসলিমদের রমজানের কেনাকাটা সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। রমজান বাজারে হালাল খাবার, ইসলামী পোশাক, মেহেদি, বিশেষ শুভেচ্ছা কার্ড, লণ্ঠনসহ গৃহসজ্জার বিভিন্ন ইসলামী উপকরণ পাওয়া যাচ্ছে।

বাজারে ২০টির বেশি স্টল খোলা হয়েছে।

রমজান বাজারের উদ্যোক্তা ফাতিমা সিদ্দিকি মনে করেন, ‘রমজান বাজার’ মুসলিমদের পবিত্র রমজান মাসকে স্বাগত জানাতে সাহায্য করবে। তিনি বলেন, ‘এটি মিশিগানের সব মুসলিম ব্যবসায়ীকে উৎসাহিত করার চেষ্টা, যেন তারা রমজানকে উৎসবমুখর পরিবেশে স্বাগত জানায়। ’

তিনি আরো বলেন, ‘রমজানে মুসলিম হিসেবে আমাদের অনুভূতি আরো সতেজ হয় এবং রমজান আমাদের ধর্মীয় জ্ঞান বৃদ্ধি করে। ’ উল্লেখ্য, ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রে আগামী ২ এপ্রিল থেকে রমজান মাস শুরু হবে এবং তা ২ মে শেষ হবে। তবে চূড়ান্ত হিসাব চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

সূত্র: ইসলামী জীবন, অ্যাবাউট ইসলাম

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ