বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইসরায়েলে শপিং সেন্টারে হামলা, নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইসরাইলে একটি শপিং সেন্টারে হামলায় অন্তত চারজন নিহত হয়েছেন।

এ সময় কয়েকজন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের অবস্থা আশঙ্কাজনক।

মঙ্গলবার বিকেলে দেশটির দক্ষিণাঞ্চলীয় বিরশেবা শহরে ‘বিগ শপিং সেন্টারে’ এ ঘটনা ঘটে নিশ্চিক করেছেন যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এ ঘটনাকে ‘জঘন্য সন্ত্রাসী হামলা’ বলে বর্ণনা করেছেন।

ইতোমধ্যে এ হামলা ঘটনার দুটি ভিডিওফুটেজ প্রকাশ হয়েছে। একটিতে দেখা গেছে, শপিং সেন্টারের রাস্তার পাশে এক ব্যক্তি হাতে বড় ছুরি নিয়ে দাঁড়িয়েছে আছে।

অপর ফুটেজে দেখা গেছে, ওই ব্যক্তি বন্দুকধারী একজনের মুখোমুখি হন, তাকে আঘাতের চেষ্টা করা হলে তিনি গুলি করেন।

ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা বলেছে, হামলাকারী একজন ইসরাইলি আরব। যিনি একবার ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠীকে সমর্থন করার জন্য কারাগারে বন্দী হয়েছিলেন। তার নাম মুহম্মদ গালেব আহমেদ আবু আলকিয়ান। তিনি বিয়ারশেবা থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে হুরার বেদুইন শহরের একজন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক।

২০১৫ সালে আলকিয়ান আইএসে যোগ দিতে সিরিয়া যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তিনি দোষী সাব্যস্ত হয়ে কারাবরণ করেন। ২০১৯ সালে মুক্তি পান তিনি ।

বিবিসি এসব তথ্য বিষয়টি নিরপেক্ষ সূত্র থেকে নিশ্চিত করতে পারেনি।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলাকারী প্রথমে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শপিং সেন্টারের ভেতরে তিনজনকে হত্যা করে। সেখান থেকে গাড়ি নিয়ে পালানোর সময় সেন্টারের সামনে চাপা দিয়ে আরেকজনকে হত্যা করে।হামলাকারী পালিয়ে যাওয়ার আগেই নিরাপত্তাকর্মীদের গুলিতে নিহত হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ