শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

খাগড়াছড়িতে কিশোরীকে ধর্ষণের দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে মো. রেজাউল করিম (৩৭) ও মো. সাবু মিয়া (৩৫) নামের দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে উভয়কে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুরে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু তাহের এ রায় দেন।

সাজাপ্রাপ্ত মো. রেজাউল হাওলাদার মাটিরাঙ্গার কাঠাল বাগান এলাকার হানিফ হাওলাদারের ছেলে এবং মো. সাবু মিয়া একই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বিধান কানুনগো মামলার বরাতে জানান, ২০১৬ সালের ১৭ এপ্রিল মাটিরাঙ্গার মুসলিমপাড়া এলাকায় মো. সাবু মিয়ার বাগান বাড়িতে ভয়ভীতি দেখিয়ে ওই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করেন আসামিরা। পরে লজ্জায় গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা চালায় ওই কিশোরী। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর একই বছরের ১৬ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

এ ঘটনায় ওই কিশোরীর বাবা একই বছরের ১৭ নভেম্বর মাটিরাঙ্গা থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ২২ জানুয়ারি মামলার অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাহাদাত হোসেন টিটো। মামলা চলাকালীন সময়ে পাঁচজনের সাক্ষ্যগ্রহণ করে আদালত। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত এ রায় দেন।

বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দৃষ্টান্তমূলক এ রায় সমাজের মানুষের কাছে স্মরণীয় হতে থাকবে। এমন বিচারের ফলে কেউ এ ধরনের অপকর্মে লিপ্ত হতে সাহস পাবে না।

এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. আলী নুর।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ