শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

চরমোনাই আদলে কুড়িগ্রামের ইজতেমায় জুমার নামাজে লাখো মানুষের ঢল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শুরু হওয়া তিন দিনের ইজতেমার শেষ দিন ছিল আজ (শুক্রবার)। এদিন জুমার নামাজে ইজতেমা ময়দানে লাখো মানুষের ঢল নামে।

বাংলাদেশ মুজাহিদ কমিটির ব্যানারে আয়োজিত এ ইজতেমায় জুমার নামাজে ইমামতি করেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

নামাজ শেষে বিশ্ব মানবতার মুক্তি কামনায় দোয়া করা হয়। এদিকে তিন দিনের ইজতেমার আখেরি মোনাজাত শনিবার সকালে হওয়ার কথা থাকলেও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কারণে আজ রাতে এশার নামাজের পর আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

জুমার নামাজের আগে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের ছোট ভাই মুফতি ইসাহাক আবুল খায়ের।

কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার জানান, জুমার নামাজের খুদবা পাঠ এবং নামাজে ইমামতি করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। লাখো মানুষের উপস্থিতিতে জুমার নামাজ আদায় করা হয়। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে আখেরি মোনাজাতের সময় এগিয়ে নিয়ে শুক্রবার রাতে এশার নামাজ শেষে আখেরি মোনাজাত করা হয়।

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম মোনাজাতে নেতৃত্ব দেন। দোয়ায় বিশ্ব মানবতার কল্যান কামনা করে আল্লাহর সহায়তা ও রহমত প্রার্থনা করা হয়।

এর আগে গত বুধবার বাদ যোহর লাখো মুসল্লির অংশগ্রহণে শুরু হওয়া তিন দিনের এ ইজতেমায় উদ্বোধনী বয়ান করেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ