বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতের উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় এখন থেকে জাতীয় সঙ্গীত বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শুধু ধর্মীয় প্রার্থনা নয়, উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় এবার থেকে বাধ্যতামূলক হয়ে গেল জাতীয় সংগীত গাওয়া। এই সিদ্ধান্তের বিষয়ে উত্তরপ্রদেশের মাদ্রাসা বোর্ড জানায়, শিক্ষার্থীদের মধ্যে দেশাত্মবোধের ভাবনা জাগাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বছর পাঁচেক আগে উত্তরপ্রদেশের সব মাদ্রাসায় স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক করে উত্তরপ্রদেশ সরকার। এরপর থেকে গত পাঁচ বছর নিয়মিত স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন এবং জাতীয় পতাকা গাওয়া হচ্ছে মাদ্রাসাগুলিতে। তবে সরকারি স্কুলে যেমন নিয়মিত জাতীয় সংগীত গাওয়া হয়, তেমনটা হত না মাদ্রাসাগুলিতে। কিন্তু এবার সেটাকেই বাধ্যতামূলক করে দিল উত্তরপ্রদেশের মাদ্রাসা বোর্ড।

উত্তরপ্রদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বৃহস্পতিবার জানিয়েছে, এবার থেকে স্কুলে পঠন-পাঠন শুরুর আগে যখন সকালের প্রার্থনা হয়, তখন মাদ্রাসার পড়ুয়াদের জাতীয় সংগীত গাইতে হবে। মাদ্রাসা বোর্ডের বক্তব্য, ‘রাজ্যের সব স্কুলেই জাতীয় সংগীত গাওয়া হয়। আমরা চাই, আমাদের পড়ুয়াদের মধ্যে দেশাত্মবোধের ভাবধারা জেগে উঠুক। ধর্মীয় শিক্ষার পাশাপাশি ভারতের ইতিহাস জানুক মাদ্রাসার পড়ুয়ারা। আগামী শিক্ষাবর্ষ থেকেই মাদ্রাসায় জাতীয় সংগীত বাধ্যতামূলক করা হচ্ছে।’ মাদ্রাসা বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বিজেপি।

শুধু জাতীয় সংগীত বাধ্যতামূলক করাই নয়, আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে উত্তরপ্রদেশ মাদ্রাসা বোর্ড। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মাদ্রাসার পড়ুয়াদের উপস্থিতির বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করানো হবে। প্রতিদিন ক্লাস শুরুর আগে উপস্থিতির প্রমাণ হিসাবে বায়োমেট্রি রেজিস্টার করাতে হবে পড়ুয়াদের। সেই বায়োমেট্রির তথ্য আবার লিংক করা হবে আধার কার্ডের সঙ্গে। মূলত পড়ুয়াদের গতিবিধির উপর নজর রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্র: সংবাদ প্রতিদিন

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ