শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মাদক নিরাময় কেন্দ্রের ইনচার্জ পল গোমেজকে (৪৫) ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যা করেছে ওই কেন্দ্রে চিকিৎসাধীন এক যুবক। হত্যায় জড়িত কিংকর বাড়ৈকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে কোটালীপাড়া উপজেলার দক্ষিণ দেবগ্রামের বাংলাদেশ ইয়ুথ ফাস্ট কনসার্নের (বিওয়াইএফসি) আঞ্চলিক অফিসে এ ঘটনা ঘটে। পল গোমেজ ঢাকার সাভারের রাসেল গোমেজের ছেলে।

মাদক নিরাময় কেন্দ্রের সহকারী ইনচার্জ বাবলু জানান, সকাল সাড়ে ৭টার দিকে রান্নাঘরে থাকা তরকারি কাটার ছুরি দিয়ে পল গোমেজকে হত্যা করে সেখানে চিকিৎসাধীন কিংকর বাড়ৈ। গুরুতর আহত অবস্থায় কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জিল্লুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত যুবককে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ