রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

হিজাব ইস্যু: মামলার শুনানির জন্য নির্দিষ্ট তারিখ দিতে সুপ্রিম কোর্টের অস্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমীন ফরীদ।।

ভারতের কর্নাটকের হিজাব মামলার শুনানির জন্য নির্দিষ্ট তারিখ প্রদানে সুপ্রিম কোর্ট অস্বীকার করে বলেছেন মামলাটিকে নিয়ে যেন উত্তেজনা সৃষ্টি করা না হয়।

গতকাল বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট কর্ণাটক হাই কোর্টের (স্কুলে হিজাব পরিধানে নিষেধাজ্ঞার) রায়ের বিরুদ্ধে পিটিশন এর শুনানির জন্য কোন নির্দিষ্ট তারিখ দিতে অস্বীকৃতি জানায়। এতে, শ্রেণীকক্ষে হিজাব পরার অনুমতি দেওয়ার নির্দেশ বিষয়ক দায়েরকৃত সমস্ত আবেদন খারিজ করা হয়।

প্রবীণ আইনজীবী দেবদত্ত কামাত আবেদনকারী মুসলিম ছাত্রীদের পক্ষে মামলাটিকে উল্লেখ করে পিটিশনে অবিলম্বে একটি তালিকা দেওয়ার অনুরোধ জানান। কামাত জোর দিয়ে বলেন, পরীক্ষা ঘনিয়ে আসছে, তাই আদালতের অবিলম্বে বিষয়টি শোনা উচিত। একটি শুরাহা করা দরকার।

প্রধান বিচারপতি এনভি রমনার নেতৃত্বাধীন বেঞ্চ বলে, পরীক্ষার সাথে বিষয়টির কোনও সম্পর্ক নেই। এই মামলাটি নিয়ে পরিবেশ উত্তেজনাপূর্ণ করা উচিত হবে না। এদিকে, কামাত যুক্তি দিয়েছেন, (হিজাব এর কারণে) মেয়েদের স্কুলে এডমিশন নেওয়া হচ্ছে না। এ কারণে তাদের একটি বছর নষ্ট হতে পারে। এটাও অনুচিত।

উল্লেখ্য, গত ১৬ মার্চ, একই মামলায় কর্ণাটক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পিটিশনের তাৎক্ষণিক শুনানির ব্যাপারের অস্বীকার জানায় সুপ্রিম কোর্ট, তখন সুপ্রিম কোর্ট বলেছিলো, মুসলিম নারীদের হিজাব পরা ইসলাম ধর্মে ধর্মীয় অনুশীলনের অংশ নয়। তবে এ কথার তীব্র প্রতিবাদ জানান ভারতের ইসলামি দলগুলোর নেতারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ