বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনাস্থা ভোট থেকে পালিয়ে ইমরান খান ‘মাওলানা’ ফোবিয়ায় ভুগছেন: হাফিজ হামদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির বিরোধী দলের নেতাদের ইঁদুর বলে বক্তব্যের জবাবে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) -এর মুখপাত্র মাওলানা হাফিজ হামদুল্লাহ বলেছেন, ইমরান খান আপনি নিজেই ইঁদুর, এজন্য আপনি বিরোধীদের আনা অনাস্থা ভোট থেকে পালিয়ে বেড়াচ্ছেন।

পিডিএমের মুখপাত্র হাফিজ হামদুল্লাহ বলেন, ইমরান নিয়াজি মাওলানা ফোবিয়ায় ভুগছেন। মাওলানা ফজলুর রহমান আপনার ঘাড়ে শ্বাস ফেলছেন।

হাফিজ হামদুল্লাহ বলেছেন, মাওলানা ফজলুর রহমান সংসদের বাইরে থেকেও আপনার জন্য ভয়ঙ্কর স্বপ্ন হয়ে দেখা দিয়েছেন।

[caption id="attachment_250515" align="alignnone" width="500"] পিডিএ -এর মুখপাত্র মাওলানা হাফিজ হামদুল্লাহ।[/caption]

(পিডিএম) -এর মুখপাত্র ইমরান খানকে সম্বোধন করে বলেছেন, ইমরান খান আপনার যদি আত্ম-মর্যাদা থাকে তাহলে আসুন সংসদে লড়ুন, ভোট দিন, আমরা আপনাকে পালাতে দেব না।

তিনি বলেন, জাতি সিদ্ধান্ত নিয়েছে ইমরান নিয়াজী এখন আর নির্বাচনে যাবে না। পাকিস্তানকে বাঁচাতে জনগণ রাস্তায় নেমে পড়বে।

তিনি আরো বলেন,ইমরান নিয়াজী, আপনি চোর, মিথ্যাবাদী, দুর্নীতিবাজ ও মাফিয়াদের নেতা।

সূত্র: ডেইলি জং।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ