রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

‘দু’দিকেই মুসলিম, ভাই ভাইকে আহত করবেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম

পাকিস্তানে চলছে রাজনৈতিক অস্থিরতা। এরই মধ্যে মুসলিম লীগ আর তেহরিকে ইনসাফের ভিন্ন র‌্যালী ইসলামাবাদের দিকে আসছে। কয়েকটি জায়গায় তাদের মার্চ মুখোমুখিও হচ্ছে। এ বিষয়ে টুইট করেছেন পাকিস্তানের জনপ্রিয় সাংবাদিক হামিদ মির।

আজ শনিবার এক টুইটে তিনি দু’দিকেই মুসলিম, ভাই ভাইকে আহত করবেন না’ বলে আহ্বান জানিয়ে লিখেন, মুসলিম লীগ আর তেহরিকে ইনসাফের ভিন্ন র‌্যালী ইসলামাবাদের দিকে আসছে। মিছিলও বের করেছে তারা।

কিছু জায়গায় তারা একে অপরের মুখোমুখি হতে পারে। সকল ভাইদের অনুরোধ করা হচ্ছে রাজনৈতিক মতভেদকে শত্রুতায় রূপান্তরিত করবেন না। সংঘর্ষ এড়িয়ে চলুন ও শান্ত থাকুন। দু’দিকেই মুসলিম, ভাই ভাইকে আহত করবেন না।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দেশটির বিরোধী দলের নেতাদের ইঁদুর বলে বক্তব্যের জবাবে পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) -এর মুখপাত্র মাওলানা হাফিজ হামদুল্লাহ বলেছেন, ইমরান খান আপনি নিজেই ইঁদুর, এজন্য আপনি বিরোধীদের আনা অনাস্থা ভোট থেকে পালিয়ে বেড়াচ্ছেন।

পিডিএমের মুখপাত্র হাফিজ হামদুল্লাহ বলেন, ইমরান নিয়াজি মাওলানা ফোবিয়ায় ভুগছেন। মাওলানা ফজলুর রহমান আপনার ঘাড়ে শ্বাস ফেলছেন।

হাফিজ হামদুল্লাহ বলেছেন, মাওলানা ফজলুর রহমান সংসদের বাইরে থেকেও আপনার জন্য ভয়ঙ্কর স্বপ্ন হয়ে দেখা দিয়েছেন।

পিডিএ -এর মুখপাত্র মাওলানা হাফিজ হামদুল্লাহ। (পিডিএম) -এর মুখপাত্র ইমরান খানকে সম্বোধন করে বলেছেন, ইমরান খান আপনার যদি আত্ম-মর্যাদা থাকে তাহলে আসুন সংসদে লড়ুন, ভোট দিন, আমরা আপনাকে পালাতে দেব না।

তিনি বলেন, জাতি সিদ্ধান্ত নিয়েছে ইমরান নিয়াজী এখন আর নির্বাচনে যাবে না। পাকিস্তানকে বাঁচাতে জনগণ রাস্তায় নেমে পড়বে।

তিনি আরো বলেন,ইমরান নিয়াজী, আপনি চোর, মিথ্যাবাদী, দুর্নীতিবাজ ও মাফিয়াদের নেতা।

সূত্র: ডেইলি জং।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ