বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ।। ৫ কার্তিক ১৪৩৩ ।। ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মিশরে পর্যটকবাহী বাসে ট্রাকের ধাক্কা: নিহত ১৩, আহত ৩৪ যুবকদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে ইসলামী যুব আন্দোলনের বৈঠক ২১ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি মোল্লাহাটে বিকেএমে যোগ দিলেন সাবেক ইউপি চেয়ারম্যানসহ ১০ জনপ্রতিনিধি জাপানে বাংলাদেশি রোগীদের চিকিৎসা সহজ করতে সমঝোতা ধর্মমন্ত্রীর হাতে আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইজতেমার দাওয়াতপত্র হস্তান্তর মসজিদে হারামের ইমাম শায়খ বান্দার বালিলাহর পদোন্নতি ইশরাকের পদত্যাগের ঘটনায় আইনের কোনও ব্যত্যয় ঘটেনি: অ্যাটর্নি জেনারেল সম্প্রীতির বন্ধনে ৪৫ বছর, নড়াইলে গা ঘেঁষে অবস্থান মসজিদ-মন্দিরের কুমিল্লায় বৃত্তি প্রদান ও আল্লামা নুরুল হক (রহ.)-এর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্দোগ্যে জেলা মজলিস মিলনায়তনে শাখা সভাপতি মাও ফারুক আহমদ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওঃ লুৎফুর রহমান কামালী ও সহ সাধারণ সম্পাদক হাজিম মোঃ নিজাম উদ্দীন এর যৌত পরিচালনায় অনুষ্ঠিত মহান স্বাধীনতা দিবস এর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতী মাও হাবিবুর রহমান কাসেমী, বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন, জেলা সহ সাধারণ সম্পাদক মাওলানা মুফতী হিফজুর রহমান হেলাল রাজনগরী।

জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী সদর উপজেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা ইসমাইল আলী, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ শেখ সাদী, জেলা প্রশিক্ষণ সম্পাদক মুফতী মাওঃ রুহুল আমীন, জেলা বায়তুল মাল সম্পাদক মাওঃ আতাউর রহমান, জেলা নির্বাহী সদস্য ও রাজনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল্লাহ আল মামুন, পৌর শাখার সহ সভাপতি মাও শামসুল ইসলাম ওলিপূরী, প্রশিক্ষণ সম্পাদক হুসাইন আহমদ আউয়াল বায়তুল মাল সম্পাদক আব্দুল ওয়াজিদ প্রমুখ।

মহান স্বাধীনতা যুদ্ধে শহীদের আত্বার মাগফিরাত এবং দেশ জাতি ও মুসলিম উম্মাহ হে'র শান্তি এবং কারাবন্দী উলামায়ে কেরাম এর মুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ