শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কাল ঢাবি কেন্দ্রীয় মসজিদে বয়ান করবেন শায়খ ইলিয়াস গুম্মান ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪ মাসব্যাপী আরবি ভাষা দক্ষতা উন্নয়ন কোর্স হাসনাতের বক্তব্যে মধ্যরাতে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া, মাদরাসা শিক্ষার্থীদের বিক্ষোভ সিলেট মহানগর খেলাফত মজলিসের তরবিয়তি মজলিস অনুষ্ঠিত জাতীয় সিরাত সাধারণ জ্ঞান প্রতিযোগিতার নিবন্ধনের সময় বাড়ল ১০ সেপ্টেম্বর শুরু হচ্ছে ইসলামি বইমেলা অসুস্থ প্রবীণ আলেম মাওলানা সুলাইমান নোমানীর শয্যাপাশে আমিরে মজলিস নতুন ধারাবাহিক অনুষ্ঠান নিয়ে আসছেন শায়খ আহমাদুল্লাহ দুই পবিত্র মসজিদ নিয়ে উদ্ভাবনী ধারণা আহ্বান, বিজয়ীদের মিলবে নগদ পুরস্কার বাসযোগ্য শহর গড়তে ঢাকাকে হৃদয়ে ধারণ করতে হবে: ডিএসসিসি প্রশাসক

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে পতাকা হাতে সাইকেল র‍্যালী করলো ইসলামী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এই পতাকা হাতে সাইকেল র‍্যালীর আয়োজন করে, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখা।

শাখার সভাপতি মোঃ ইমাম হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম এর সঞ্চালনায় এই পতাকা হাতে সাইকেল র‍্যালী অনুষ্ঠিত হয়।

সভাপতির বক্তব্যে মোঃ ইমাম হোসাইন বলেন, স্বাধীনতার আজ পঞ্চাশ বছর অতিক্রম করেছি, কিন্তু স্বাধীনতার সেই স্বাদ আমরা এখনো ভোগ করতে পরিনি।যে তিনটি বিষয়কে( সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার)সামনে নিয়ে এদেশের মানুষ যুদ্ধে ঝাপিয়ে পড়েছিল, তা আজও বাস্তবায়ন করা সম্ভব হয়নি।

তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছর পরেও আজকে মানুষ খাদ্যের জন্য লড়াই করছে, আজকে মধ্যেবিত্ত পরিবারগুলো টিসিবির পন্য ক্রয়ের জন্য লাইনে দাঁড়ায়। মুনাফাখোর ও কাঁলোবাজারীদের কোন ভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছেনা,বাজার নিয়ন্ত্রনে সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে।দেশে কোটিপতির সংখ্যা দিন দিন বাড়ছে কিন্তু অসহায়, গরীব খেটে-খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। এটা কোন স্বাধীন দেশের জন্য ভালো সংবাদ নয়।

এ-সময় আরো উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ দশমিনা উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ রাজিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ বনিউল আমিন, অর্থ ও কল্যান সম্পাদক মোঃ ফয়সাল আহমেদ, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, মোঃ আবুবকর সিদ্দিক প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ