মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ১৯ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের ‘তিন-চার বছরের মধ্যে মসলা জাতীয় পণ্যে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়ে যাবে’ 

১ রমজান থেকে শুরু হচ্ছে হুফফাজের ২০ দিনব্যাপী হিফজ‌ মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাইখুল হুফফাজ হাফেজ ক্বারী আব্দুল হক পরিচালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর ২০ দিন ব্যাপী কেন্দ্রীয় মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হবে। কোর্সটি তাকমীল ও মেশকাত পরীক্ষার্থীদের জন্য আগামী ১ রমজান থেকে শুরু হয়ে ২০ রমজান পর্যন্ত।

আজ শনিবার (২৬ মার্চ ) হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিনের স্বাক্ষরযুক্ত সংবাদমাধ্যমে পাঠানো এক ‍বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলে হয়েছে, প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই তাকমীল ও মেশকাত পরীক্ষার্থী ও পূর্ণ কুরআনের হাফেজ হতে হবে। ভর্তির সময় পরীক্ষার্থীর প্রবেশপত্র দেখাতে হবে। হিফজখানার শিক্ষকতায় আগ্রহী হতে হবে। এবং ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে।

বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণ গ্রহণার্থীদের জন্য জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক। ২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে। প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রয়েড অর্থাৎ যে সকল মােবাইল দ্বারা ইন্টারনেট চলে এমন মােবাইল নিয়ে আসা যাবে না। প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।

বিবৃতিতে বলা হয়, কোর্সে ভর্তিচ্ছুক মুয়াল্লিমগণকে ভর্তি ফি ও ২০ দিন থাকা-খাওয়া বাবদ ৪০০০/(চার হাজার টাকা মাত্র) জমা দিতে হবে।

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর এই প্রশিক্ষণ কোর্সটি রাজধানীর কেরানীগঞ্জ নেকরোজবাগ কবরস্থান আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্বিক যোগাযোগের জন্য নিম্মোক্ত নাম্বারগুলো দেওয়া হয়েছে। 01923-288370 √√ 01798-330219 √√ 01755-340006√√

এছাড়াও Huffazul Quran Foundation Bangladesh নামের ফেইসবুক পেইজেও যোগাযোগ করতে পারেন।

প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়- ৩নং সুবল দাস রোড,শেখ সাহেব বাজার মোড়,লালবাগ ঢাকা-১২১১ । ফোন-022233668565,
01979668565। Gmail–huffazulquranfoundation@gmail.com

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ