রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

দুপুর ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করার নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পহেলা বৈশাখের অনুষ্ঠান দুপুরের মধ্যে শেষ করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। দুপুর ২টার মধ্যে এই অনুষ্ঠান শেষ করার নির্দেশনাও এসেছে পুলিশের কাছ থেকে।

১৪ এপ্রিল (বৃহস্পতিবার) পহেলা বৈশাখ সামনে রেখে মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনা বটমূলে নববর্ষের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা বলেন ডিএমপি কমিশনার।

তিনি বলেন, এবার রমজানের মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান হবে। তাই খাবারের কোনো দোকান খোলা থাকবে না। রমজান থাকায় এবার ২টার মধ্যে পহেলা বৈশাখের অনুষ্ঠান শেষ করতে হবে। দুপুর ১টার পর কাউকে রমনা এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।

পুলিশ কমিশনার বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠান চলাকালে রমনা বটমূল ও এর আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ করা হবে।

রমনা বটমূল প্রবেশে চেকপোস্ট থাকবে জানিয়ে পুলিশ কমিশনার বলেন, প্রতিটি প্রবেশ গেটে তল্লাশি করা হবে। সিসি ক্যামেরায় সম্পূর্ণ এলাকা নজরদারিতে থাকবে।

এরইমধ্যে রমনা এলাকায় ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি কার্যক্রম শুরু হয়েছে জানিয়ে পুলিশ কর্মকর্তারা বলছেন, পহেলা বৈশাখের আগের দিন পর্যন্ত গোটা এলাকা তল্লাশির মধ্যে থাকবে। গোয়েন্দা তৎপরতা ছাড়াও নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল থাকবে রমনার লেকের পানিতে।

ইভটিজিং রোধেও থাকবে বিশেষ টিম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ