মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ ।। ৪ কার্তিক ১৪৩৩ ।। ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী নেত্রকোনায় কানিজ নেওয়াজ মাদরাসায় ১১ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগ মসজিদুল হারামে তাওয়াফ-সাঈতে বৈদ্যুতিক যানের ভাড়া কত যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলামের পথে বন্দীরা, কী বলছে গবেষণা? আঞ্জুমানে হেফাজতে ইসলামের ইসলাহি ইজতেমা সফল করতে কেরানীগঞ্জে আলেমদের সঙ্গে মতবিনিময় এশার জামাতে তৃতীয় রাকাতের সেজদায় গিয়ে আর উঠলেন না তিনি নিউইয়র্কে দোয়া মাহফিলে পীর সাহেব চরমোনাই ‘শিগগিরই প্যারিস মুসলিম সংখ্যাগরিষ্ঠ শহর হবে’, মন্তব্য ট্রাম্পের সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়তে চান প্রধানমন্ত্রী প্রতিদিন কয়টি ডিম খাওয়া ভালো? 

চট্টগ্রামে উল্টে গেল মালবাহী ট্রেনের বগি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিংয়ে উল্টে পড়ে গেছে কন্টেইনার ভর্তি একটি মালবাহী ট্রেনের বগি। এ ঘটনায় কেউ হতাহত না হলেও ট্রেনের বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে।

শুক্রবার বিকেল ৪টা ২৫ মিনিটে এই দুর্ঘটনা ঘটে বলে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী নিশ্চিত করেন।

রেলওয়ে পূর্বাঞ্চলের কন্ট্রোল অফিস জানায়, চট্টগ্রাম বন্দর থেকে মালামাল ভর্তি করে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ডের (সিজিপিওয়াই) দিকে যাচ্ছিল মালবাহী ট্রেনটি।

১৫ বগির ট্রেন সল্টগোলা ক্রসিং এলাকায় আসলে ১১ নম্বর বগিটি উল্টে যায়। ট্রেনটি সিজিপিওয়াই থেকে রাত ৮টায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

এ প্রসঙ্গে রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনসার আলী বলেন, উদ্ধারকারী ট্রেন কল করা হয়েছে। এসে পৌঁছলে উদ্ধার অভিযান শুরু হবে। সূত্র: বাসস।

-এএ