শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

টানা ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: লম্বা ছুটি পেয়ে নাড়ির টানে যান্ত্রিক নগরী ঢাকা ছাড়ছেন কর্মব্যস্ত মানুষ। ফলে যানজটের নগরী এখন অনেকটাই ফাঁকা হয়ে এসেছে। ঢাকার চিরাচরিত সেই যানজট এখন দেখা যাচ্ছে না। যানজট না থাকায় মানুষ সহজেই ঢাকার ভেতরে যাতায়াত করতে পারছেন।

এবার ৩০ রোজা পূর্ণ হলে ঈদ উদযাপন হবে ৩ মে। এক্ষেত্রে ঈদুল ফিতরে দেশের সরকারি-বেসরকারি চাকরিজীবীরা ২৯ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত টানা ছয় দিনের ছুটি পেয়েছেন।

ঈদের ছুটি মূলত তিনদিন। তবে ঈদের আগে সাপ্তাহিক ছুটি ও মে দিবসের ছুটি মিলিয়ে এবার ঈদের ছুটি বেড়ে ছয়দিন হয়ে গেছে।

ঈদের আগের শুক্রবার ছিল ২৯ এপ্রিল। পরদিন শনিবার ৩০ এপ্রিল। ১ মে রোববার শ্রমিক দিবসের সরকারি ছুটি। একই সঙ্গে এদিন ঈদের ছুটিও শুরু হচ্ছে। এরপর সোম ও মঙ্গলবার ঈদের ছুটি। তবে রোজা যদি ৩০টি হয় সেক্ষেত্রে বুধবারও (৪ মে) ঈদের সরকারি ছুটি থাকবে। ফলে টানা ছয়দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা।

এদিকে, কেউ কেউ ৫ মে (বৃহস্পতিবার) বাড়তি ছুটি নিয়েছেন। এতে ৬ ও ৭ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি মিলিয়ে মোট নয়দিন ছুটি কাটাতে পারবেন। এমন লম্বা ছুটি মেলায় গত বৃহস্পতিবার থেকেই ঢাকা ছাড়তে মানুষের ঢল নামে বাস, ট্রেন ও লঞ্চে।

অবশ্য কেউ কেউ ঝামেলামুক্তভাবে গ্রামের বাড়ি যেতে আরও আগেই ঢাকা ছেড়েছেন। সবমিলিয়ে ইতোমধ্যে কয়েক লাখ মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে পাড়ি জমিয়েছেন পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে।

এতে কিছুটা হলেও যানজটের নগরী ঢাকার চিত্র বদলে গেছে। শনিবার মতিঝিল গিয়ে দেখা যায়, কর্মব্যস্ত অঞ্চলটি প্রায় ফাঁকা। মানুষের আনাগোনা যেমন কম, গাড়ির চাপও তেমনি কম।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ