রবিবার, ৩০ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৭ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
৬ মাসে কোনো গুম বা বিচার বহির্ভূত হত্যা হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী নির্যাতন, তবু অবিচল ঈমান ‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস

আজ সন্ধ্যায় দেখা যায়নি শাওয়ালের চাঁদ, ঈদুল ফিতর মঙ্গলবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আজ বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। তাই রমজান মাস ৩০ দিন পূর্ণ করে শাওয়াল মাস শুরু হবে মঙ্গলবার।

আজ রোববার (১ মে) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে এ কথা জানানো হয়।

আজ সন্ধ্যার পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওই বৈঠক শুরু হয়। এতে সভাপতিত্ব করেছেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।

এর আগে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ টেলিফোন নম্বরে ফোন করে এবং ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে বা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানোর জন্য অনুরোধ জানায় ইসলামিক ফাউন্ডেশন।

উল্লেখ্য, ইসলামিক চন্দ্র পঞ্জিকা অনুযায়ী নবম মাস হলো রমজান। আর ১০তম মাস শাওয়াল, যার প্রথম দিন সারা বিশ্বেই ঈদুল ফিতর হিসেবে উদযাপিত হয়। আরবি শব্দ শাওয়ালের ভাষান্তর দাঁড়ায়, ‘রোজা ভাঙার উৎসব।’ দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর বিশ্বের আনাচে-কানাচে বসবাসরত মুসলিমরা এই দিন শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে উৎসবটি উদযাপন করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ