শনিবার, ২৯ আগস্ট ২০২৬ ।। ১৪ ভাদ্র ১৪৩৩ ।। ১৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘বাতিলের চ্যালেঞ্জ মোকাবিলায় যুব জমিয়তকে সঠিকভাবে টিকে থাকতে হবে’ ‘অস্বাভাবিকভাবে’ পানি বাড়ায় খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট ‘‎নিজেদের ব্যর্থতার দায় অতীতের উপর চাপানোর সংস্কৃতি থেকে বের হতে হবে’ নারায়ণগঞ্জে সাংগঠনিক কার্যক্রম জোরদারে জমিয়তের মুজাকারা বৈঠক জামিয়া ইউনুছিয়ার শিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর কমিটিতে রয়েছেন যারা দেশের ৬ অঞ্চলে ঝড়ের আভাস সোনারগাঁওয়ের গণঐক্যই ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে রক্ষাকবচ: আমিরে মজলিস হেফাজতের আপত্তিকে ‘গঠনমূলক পরামর্শ’ হিসেবে দেখছেন ধর্ম প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ঢাকা শহরের যানজট নিরসনে বৈঠক

মদিনায় শাহবাজকে ‘চোর’ সম্বোধন: ইমরান বললেন, এটা তার কাজের ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গেল বৃহস্পতিবার সৌদি আরব সফরের প্রথম দিনেই নিজ দেশের নাগরিকদের রোষাণলে পড়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। মসজিদে নববীতে তাকে দেখেই ‘চোর’ বলে স্লোগান দিয়েছিল একদল পাকিস্তানি। এই ঘটনায় তরিৎ ব্যবস্থা নেয় সৌদি প্রশাসন।

এদিকে পাকিস্তানের সৌদি দূতাবাস গত শুক্রবারই জানিয়েছে শাহবাজ বিরোধী স্লোগান দেওয়া পাকিস্তানিদের আটক করা হয়েছে।

তবে সেই ঘটনা নিয়ে শনিবার মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি এই ঘটনাকে ‘জনপ্রতিক্রিয়া’ বলে আখ্যা দিয়েছেন। ইমরানের দাবি, এটা তাদের (শাহবাজদের) কাজের ফল।

ইমরান খান এ বিষয়ে বলেন, ‘আমরা মানুষকে বেরিয়ে আসতে বলিনি। জনগণই তাদের রাগ-ক্ষোভ থেকে বেরিয়ে এসে প্রতিবাদ করছে। যাইহোক, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, তারা জনগণকে প্রকাশ্যে মুখ দেখানো ক্ষমতা রাখেন না।’ সূত্র: জিও নিউজ

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ