শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল মেক্সিকো, সুনামির সতর্কতা শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: ভারত উত্তরাঞ্চলের ৫ জেলায় বন্যার শঙ্কা কুরআনের পথে চললেই বদলে যাবে দেশ: আল্লামা সাজ্জাদ নোমানী মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’

শ্রমিকদের কথা বলে না সরকার: ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‌‘মেগা প্রকল্পের কথা বললেও শ্রমিকদের কথা বলে না সরকার। তাদের জন্য কোনো কিছু করে না। মেগা উন্নয়ন করেন ভালো কথা কিন্তু শ্রমিক-সাধারণ মানুষ না খেয়ে থাকবে আর ক্ষমতাসীনরা কানাডার বেগমপাড়ায় বাড়ি বানাবেন, সেটা হবে না।’

আজ রবিবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল এই র‌্যালি ও সমাবেশের আয়োজন করে।

ফখরুল বলেন, ‘আজকে বাংলাদেশে যে সরকার জোর করে ক্ষমতা দখল করে সম্পূর্ণ বেআইনিভাবে ক্ষমতা দখল করে বসে আছে তারা শ্রমিক শ্রেণিসহ দেশের সব মানুষের অধিকার হরণ করে নিয়েছে। আপনারা ইচ্ছা করলেই সমাবেশ করতে পারেন না। আপনারা ইচ্ছা করলেই ইউনিয়ন করতে পারেন না। রানা প্লাজার শ্রমিক নিহত হয়েছেন, এখন পর্যন্ত বিচার হয়নি। তাদের ন্যায্য পাওনা দেওয়া হয়নি।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ